ত্বকে বলিরেখা? জেনে নিন দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৬:৩৫আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৬:৩৯
image

ত্রিশ পেরোতে না পেরোতেই টানটান ত্বকে ভাটা পড়ে আজকাল। দূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতিসহ বেশ কিছু কারণে আগেভাগেই ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। কেবল মুখের ত্বক নয়, শরীরের ত্বকেও দেখা দেয় বলিরেখা। ঘরোয়া একটি পদ্ধতি অনুসরণ করলে ত্বকে বলিরেখা পড়বে না সহজে।

ত্বকে বলিরেখা? জেনে নিন দূর করার উপায়
৩/৪টি গোলাপের পাপড়ি খুলে নিন। একটি মাটির পাত্রে আধা লিটার পানি দিন চুলায়। পানির মধ্যে ফুলের পাপড়িগুলো দিয়ে দিন। মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পানির রং লাল হয়ে গেলে ১ টেবিল চামচ লেবুর খোসা কুচি দিয়ে চুলা বন্ধ করে দিন। পুরোপুরি ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। ঠাণ্ডা হলে ছেঁকে নিন। কয়েক ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল মিশিয়ে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন মিশ্রণটি। ৩ থেকে ৪ দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে।

ত্বকে বলিরেখা? জেনে নিন দূর করার উপায়

প্রতিদিন গোসলের পর মিশ্রণে তুলা ভিজিয়ে সারা শরীরে ও মুখে মেখে নিন। ভালো করে শুকিয়ে গেলে তবেই পোশাক পরুন। রাতে ঘুমতে যাওয়ার আগে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিয়ে একইভাবে ব্যবহার করতে পারেন গোলাপজলের মিশ্রণটি।
গোলাপ ও গোলাপের তেলে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, লেবু থেকে পাওয়া যায় ভিটামিন সি। এসব উপাদান বলিরেখা থেকে দূরে থাকতে সাহায্য করে। নিয়মিত এই মিশ্রণটি ব্যবহার করলে ত্বকে ফিরবে তারুণ্য।

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম