আদা-রসুন বাটা দীর্ঘদিন সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৫:০০আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৫:০৪
image

রান্নার সময় মসলা তৈরিতে সময় ব্যয় হয় সবচাইতে বেশি। একবারে বেশি করে মসলা তৈরি করে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। এতে ঝটপট রান্নার কাজ শেষ করা যাবে। তরকারি রান্নায় আদা-রসুন বাটা ব্যবহৃত হয় বেশি। জেনে নিন কীভাবে দীর্ঘদিন সংরক্ষণ করবেন এটি।  

আদা-রসুন বাটা দীর্ঘদিন সংরক্ষণ করবেন যেভাবে
দেড় কাপ আদা ও দেড় কাপ রসুন নিন ব্লেন্ডারে। আদা ছোট করে কুচি করবেন যেন ভেতরে আঁশ থেকে না যায়। ২ চা চামচ লবণ দিন। ২ টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিন মিশ্রণটি। পানি না দেওয়ার চেষ্টা করুন। একান্তই মিহি না হলে সামান্য পানি দিন। ব্লেন্ড করার সময় কিছুক্ষণ পর পর আদা-রসুনের মিশ্রণ নেড়ে দিতে হবে। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আদা-রসুন। সেক্ষেত্রে বাটার পর তেল ও লবণ মেশাবেন। মিশ্রণ একদম মিহি হলে মুখবন্ধ কাচের বয়ামে নরমাল ফ্রিজে ৪ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।
তবে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রাখতে হবে। এজন্য বরফ জমানোর ট্রেতে আদা-রসুনের পেস্ট নিয়ে ৪ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। একটি ছড়ানো প্লেটে প্লাস্টিক বিছিয়ে সেখানেও ১ চা চামচ করে পেস্ট রাখতে পারেন। জমে গেলে বের করে টুকরোগুলো জিপলক ব্যাগে রেখে দিন ডিপ ফ্রিজে। ২ মাস পর্যন্ত ভালো থাকবে।

তথ্য ও ছবি: স্পাইস বাংলা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমার্ধেই বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে গেছে সেনেগাল
প্রথমার্ধেই বেলজিয়ামকে চাপে ফেলে এগিয়ে গেছে সেনেগাল
কারওয়ান বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
কারওয়ান বাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 
নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে বেলজিয়াম-সেনেগাল 
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা