চুলে হাত দিলেই ঝরছে খুশকি? জেনে নিন করণীয়

লাইফস্টাইল ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৩:৩০আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৫:১৬
image

চুল আঁচড়াতে গেলে অথবা হাত দিলেই যদি খুশকি ঝরতে থাকে, তাহলে আপনার চুলের স্বাস্থ্য রয়েছে ঝুঁকিতে! খুশকির কারণে চুল পড়ে যায়। এছাড়া বাধাগ্রস্ত হয় চুলের বৃদ্ধিও। জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন খুশকি।

চুলে হাত দিলেই ঝরছে খুশকি? জেনে নিন করণীয়
নিম পাতা
নিমে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান,  এসব উপাদান মাথার ত্বকের সংক্রমণের প্রকোপ কমায়। ফলে দূর হয় খুশকি। এক কাপ পানিতে পরিমাণ মতো নিম পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে নিয়ে নিমের পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন এই পানি।
লেবু
মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে দেখা দেয় খুশকির সমস্যা। এই শুষ্কতা করতে লেবুর রস ব্যবহার করুন চুলে। এছাড়া লেবুর অ্যাসিডিক উপাদান খুশকি দূর করতেও অনন্য।
বেকিং সোডা
পরিমাণ মতো বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান পেস্টটি। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করবে ও জমে থাকা মরা কোষ দূর করবে। ফলে দূর হবে খুশকি।
ভিনেগার
পানিতে ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। দূর হবে খুশকি।
দই
দইয়ে থাকা একাধিক উপকারী অ্যাসিড এবং খনিজ খুশকি দূর করে চুল করে ঝলমলে ও সুন্দর। পরিমাণ মতো টক দই চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম