কাপড় ও আসবাব থেকে দাগ ওঠাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৬ জুলাই ২০১৮, ১৫:০০আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৫:০৮
image

কাপড় কিংবা আসবাবে দাগ লেগেছে? জেনে নিন খুব সহজে কীভাবে এসব দাগ দূর করবেন।  

কাপড় ও আসবাব থেকে দাগ ওঠাবেন যেভাবে

  • কফির দাগ দূর করতে দাগের উপর ভিনেগার দিয়ে রেখে দিন কিছুক্ষণ। সাধারণভাবে ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।
  • কাঠের আসবাব থেকে নেইল পলিসের দাগ দূর করতে নেইল পলিস পড়ার সঙ্গে সঙ্গে এক চা চামচ চিনি দিয়ে দিন উপরে। এবার কাপড় দিয়ে মুছে ফেলুন। উঠে যাবে নেইল পলিস।
  • সাদা কাপড়ে কমলের কালির দাগ লেগেছে? দাগের নিচে একটি কাপড় বিছিয়ে নিন। দাগের উপর গ্লাস ক্লিনার স্প্রে করুন কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলুন।
  • সাদা কাপড় থেকে লিপস্টিকের দাগ দূর করতে হেয়ার স্প্রে ছিটিয়ে দিন উপরে। আরেকটি নরম কাপড় দিয়ে ঘষুন। উঠে যাবে দাগ। এছাড়া নেইল পলিস রিমুভার দিয়েও দাগ ওঠাতে পারেন।
  • কাপড়ে চুইংগাম লাগলে ওপরে এক টুকরা বরফ রেখে দিন। বরফ গলে যাওয়ার পর সহজেই উঠিয়ে ফেলুন চুইংগাম।
  • কাপড় থেকে ঘামের দাগ দূর করতে অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে পানি মিশিয়ে নিন। মিশ্রণটি দাগের উপর ঘষুন। কিছুক্ষনপ ওর পরিষ্কার করে ধুয়ে ফেলুন।
  • কাপড় থেকে সসের দাগ দূর করতে দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে দিন। উপরে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ভিনেগার ও ব্রাশের সাহায্যে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম