অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু নয়, খুশকি দূর করবে আদা

লাইফস্টাইল ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ১২:৩০আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৪:৩৭
image

খুশকির সমস্যায় ভুগছেন? অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহারে কিছু সময়ের জন্য খুশকি দূর হলেও কিছুদিন পর ফিরে আসে আবার। চিরস্থায়ীভাবে খুশকি দূর করতে চাইলে চুলচর্চা করুন আদা দিয়ে। খুশকি দূর করার পাশাপাশি এটি চুলের বৃদ্ধি বাড়াতেও সক্ষম।

আদা আদা ও নারকেল তেল
১ টেবিল চামচ আদার রসের সঙ্গে ১ চা চামচ কুসুম গরম নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এটি।
লেবু ও আদা
১ টেবিল চামচ আদার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আদা ও গোলাপজল
সমপরিমাণ আদার রস ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি পানিতে মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন এটি।
পেঁয়াজ ও আদা
পেঁয়াজ ও আদা কুচি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। পেস্টটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আপেল সিডার ভিনেগার ও আদা
আদা গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি চুলের গোড়ায় ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে আদা ব্যবহার করবেন কেন?

  • আদায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান যা মাথার ত্বকের চুলকানি দূর করে।
  • খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করেত পারে আদার রস।
  • চুল পড়া বন্ধ করে।
  • চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুল বাড়ে দ্রুত।
  • এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুল ঝলমলে ও সুন্দর করে।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম