ঈদ রেসিপি

রোজমেরি বিফ স্টেক

ফাতেমা আবেদীন
২১ আগস্ট ২০১৮, ১৩:৪৫আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৩:৪৫
image

কোরবানির ঈদের অন্যতম আকর্ষণ মায়েদের হাতের দারুণ সব রান্না। এসব রান্নার পাশাপাশি নিজেরাও কিছু করলে কিন্তু মন্দ হয় না। ইন্টারনেটে রেসিপি ঘেঁটে পুরো বাজার ঘুরে হিজিবিজি কিনে রান্নার দিন শেষ! তেমন একটা সময়ও নেই। তবে হয়ে যাক ঝটপট বিফ স্টেক নিজের হাতে।

রোজমেরি বিফ স্টেক
উপকরণ
হাড় চর্বি ছাড়া মাংসের স্টেক পিস – ২টি
বালসামিক ভিনেগার- আধ চা চামচ
গোলমরিচের গুঁড়া- আধ চা চামচ
রোজমেরি- আধ চা চামচ
লবণ- স্বাদ মতো (বালসামিক ভিনেগারে লবণ থাকে। অল্প দিলেও হয়)  
তেল- ১ চা চামচ
প্রণালি
মাংস ধুয়ে একদম পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরানো শেষে তেল ছাড়া সব উপকরণ দিয়ে একসঙ্গে মেখে ৩০ মিনিট ডিপ ফ্রিজে রাখুন।
এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে তাতে দুপিঠ উলটে পালটে ১২ মিনিট ভাজুন। স্টেক ভাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রা ৫৫ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হবে।  রেয়ার বা মিডিয়াম রেয়ার স্টেক খেতে চাইলে ৫৫ ডিগ্রি তাপে উভয় পাশে ৫-৭ মিনিট ভাজতে হবে। স্টেক পরিবেশন করুন ফল কিংবা সব্জির সালাদ দিয়ে। 

ছবি: আল মামুন 

/এফএএন/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক