ঈদ রেসিপি

চটজলদি ক্রিসপি কলিজা

ফাতেমা আবেদীন
২২ আগস্ট ২০১৮, ১৫:৩৫আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৫:৩৫
image

কলিজা ভুনা অনেক ঝক্কির বিষয়। এই করো সেই করো। এই মসলা সেই মসলা। তাই অনেকেই কলিজা ভুনার কাজটা বিশেষ উপলক্ষ না থাকলে করেন না। যদি এই কলিজা রান্নাটিই খুব চটজলদি এবং সহজ হয়ে যায় তাহলে নিশ্চয় আপত্তি থাকবে না। বাড়ির যে কেউ এই ক্রিসপি কলিজাটা করে নিতে পারবেন।

ক্রিসপি কলিজা
উপকরণ
কলিজা- আধা কেজি (কিউব করে কাটা)
আদা-রসুন পেস্ট- ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
সয়া সস- দেড় টেবল চামচ
চালের গুঁড়া – ৩ টেবিল চামচ
লবণ- পরিমাণ মতো
ভাজার জন্য তেল
প্রণালি
কলিজা কিউব করে কেটে ফুটন্ত পানিতে ছেড়ে দিন। পানিতে দুই মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর তেল ছাড়া সব উপকরণ দিয়ে কলিজা মেখে রাখুন ৩০ মিনিট। কড়াইয়ে ডুবো তেল দিন। ডুবো তেলে চালের গুঁড়া মাখানো কলিজা মাঝারি আঁচে মুচমুচে করে ভেজে তুলুন।
এমনি এমনি বাটি ভরে খাওয়া যায় এই ক্রিসপি কলিজা।

ছবি: আল মামুন

এফএএন/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম