গৃহস্থালীর টুকিটাকি

লাইফস্টাইল ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৯

গৃহস্থালীর টুকিটাকি সংসারে নিত্যদিনে কত চাহিদা। ঘরের বাইরে যেতে হয় না। এক ঘর সামলাতেই হিমশিম অবস্থা। রান্নাঘর, বাথরুম, শোবার ঘর সবকিছু ঝকঝকে তকতকে থাকুক এমনটাই চাই আমরা সবাই। কিন্তু পারি কী? সব কিছু সুন্দর থাকতেই দরকার টুকি-টাকি টিপস। তেমনই কয়েকটা টিপস আবার একবার ঝালিয়ে নিন।

১) চায়ের কাপে লেগে থাকা বাদামী দাগ লবণ দিয়ে ঘষলে উঠে যায়।

২) পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে রান্নাঘর মুছলে মাশ-মাছি ও পিঁপড়ের উৎপাত কমে যায়।

৩) খানিকটা কর্পূর ছিটিয়ে দিলে ছারপোকার উপদ্রব থাকবে না।

৪) কয়েক ফোটা ভিনিগার ছিটিয়ে ধুয়ে নিলে বাসনপত্রে আর আঁশটে গন্ধ থাকবে না।

৫) ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ-হলুদ মাখিয়ে রাখলে ভাজতে তেল কম লাগে।

৬) বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পাত্রের গায়ে মেখে কয়েক ঘন্টা রেকে ধুয়ে নিলে পাত্রের পোড়া দাগ উঠে যাবে।

৭) তরকারি কাটার সময় আঙ্গুলে দাগ পড়লে ভিনিগার অথবা লেবুর রসে লবণ মিশিয়ে আঙ্গুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলে দাগ উঠে যায়।

৮) চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না।

৯) বিস্কুটের টিনের ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মুচমুচে থাকে।

১০) রান্নাঘরে কাগজ পোড়া ধোঁয়া দিলে মাকড়শার উৎপাত কমে যাবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের