চুল পড়া বন্ধ করে ক্যাস্টর অয়েল

লাইফস্টাইল ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪০
image

আঠালো ক্যাস্টর অয়েল চুলে ব্যবহার করতে অস্বস্তি বোধ করেন অনেকে। তবে জানেন কি ক্যাস্টর অয়েল চুলের যত্নে অনন্য? এটি শুধু চুল পড়াই বন্ধ করে না, পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। ক্যাস্টর অয়েলে রয়েছে প্রোটিন, মিনারেল ও ভিটামিন ই। এগুলো চুল উজ্জ্বল ও ঝলমলে করে। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল।

ক্যাস্টর অয়েল

  • সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৫ মিনিট ম্যাসাজ করে শাওয়ার ক্যাপ পরে নিন। ২ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এটি চুলের রুক্ষতা দূর করার পাশাপাশি বন্ধ করবে চুল পড়া।
  • আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে থাকুন ২ থেকে ৩ ঘণ্টা। কুসুম গরম পানি ও ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েলের সঙ্গে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি ঘষে ঘষে লাগান চুলের গোড়ায়। পরদিন ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও পেঁয়াজের রস মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।    
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম