খাবারে দূর হোক ডার্ক সার্কেল

লাইফস্টাইল ডেস্ক
০৬ অক্টোবর ২০১৮, ২২:৩৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ২২:৪১

খাবারে দূর হোক ডার্ক সার্কেল অপর্যাপ্ত ঘুম, নানাবিধ চাপ ও অযত্নে চোখের নিচে গভীর কালো দাগ পড়ে। সেটিই ডার্ক সার্কেল। চোখের নিচের কালো দাগ পড়া মানেই পুরো চেহারার বিধ্বস্ত অবস্থা।  সেই দাগ দূর করতে চোখের পাতায় ও নিচে নানারকম মাস্ক লাগিয়ে রাখার পাশাপাশি কিছু খাবার দূর করবে ডার্ক সার্কেল।  তরমুজ, শশা, লাউ, টমেটোর মতো প্রচুর পানিযুক্ত খাবার নিয়মিত খেলেই থাকবে না কালো দাগ। এর সঙ্গে থাকতে হবে পানি।

হজমের সমস্যার, ত্বকের শুষ্কতার মতো কারণেও ডার্ক সার্কেল পড়ে সেক্ষেত্রে পানির কোনও বিকল্প নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে অন্তত ৮ গ্লাস অর্থাৎ দুই লিটার পানি পান করা উচিত।

সেই পানি পানের মাত্রাই আপনার চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে দিবে না। তবে চা, কফি, কোমল পানীয় পানি হলেও এগুলো থেকে দূরে থাকুন। এগুলো শরীর থেকে পানি শুষে নেয়।

শশা শরীরে পানির চাহিদা মেটায়। এ ছাড়াও শশায় রয়েছে ভিটামিন এ, সি, কে-র মতো প্রয়োজনীয় উপাদান। শশায় থাকা সালফার ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। তাই পর্যাপ্ত শশা খেলে ডার্ক সার্কেল পড়বে না। খাওয়ার সময় চোখের তলায় শশার রস নিয়মিত ব্যবহারও করতে পারেন।

তরমুজে পানি রয়েছে প্রায় ৯২ শতাংশ। এতে বিটা ক্যারোটিন, ফাইবার, লাইকোপিন, ভিটামিন বি-১, বি-২, ভিটামিন সি, পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে। এই উপাদানগুলি চোখের তলার কালচে ছাপ বা ডার্ক সার্কল দূর করতে বিশেষ সাহায্য করে।

তাহলে দেরি কেনও, শশা, তরমুজ, পানিতে চলুক ডার্ক সার্কেল দূর। 

/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম