ত্বকের তেলতেলে ভাব দূর করে বেসন

লাইফস্টাইল ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৪:০০আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৪:৩২
image

তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ দেখা যায় বেশি। এছাড়া ধুলাবালি জমে লোমকূপ আটকে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। তাই তেলতেলে ত্বকের চাই নিয়মিত যত্ন। বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন ত্বকের তেলতেলে ভাব কমানোর জন্য।

বেসন
বেসন ও হলুদ
১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ বেসন মেশান। প্রয়োজন মতো পানি মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন। হলুদ ত্বক পরিষ্কার করে ভেতর থেকে। বেসন দূর করে তেলতেলে ভাব। ফলে ত্বক হয় উজ্জ্বল ও সুন্দর।
দই ও বেসন
৩ টেবিল চামচ টক দই ফেটিয়ে নিন ভালো করে। ২ টেবিল চামচ বেসন মিশিয়ে আবার ফেটান। মসৃণ পেস্ট তৈরি হলে পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করতে পারেন।   
বেসন ও চিনি
ত্বকের মরা চামড়া দূর করতে কার্যকর এই ফেসপ্যাক। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১ টেবিল চামচ মোটা দানার চিনি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান মিশ্রণটি। ৫ থেকে ৮ মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টমেটো ও বেসন
একটি মাঝারি সাইজের টমেটো চটকে পেস্ট করে নিন। পরিমাণ মতো বেসন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম