লেবুর ভিন্ন ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ১৩:১৫আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৩:১৫
image

গৃহস্থালি পরিচ্ছন্নতা থেকে শুরু করে রূপচর্চা পর্যন্ত সবখানেই ব্যবহার করতে পারেন অ্যাসিডিক ফল লেবু। জেনে নিন লেবুর ব্যতিক্রমী কয়েকটি ব্যবহার সম্পর্কে।

লেবুর ভিন্ন ব্যবহার

  • কাটিং বোর্ড পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে অর্ধেকটা লেবু ঘষে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • রান্নাঘরে রাখা বয়াম কিংবা বাটি তেলতেলে হয়ে গেলে মোটা দানার লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন। দূর হবে তেলতেলে ভাব।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করার পর প্রতি তাকে লেবুর খোসা কুচি রেখে দিন।
  • স্টেইনলেস স্টিল পরিষ্কার করতে ব্যবহার করুন লেবু।
  • ঘামের দুর্গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন লেবু। সমপরিমাণ লেবুর রস ও পানি একসঙ্গে মিশিয়ে শরীরের যেসব অংশ বেশি ঘামে সেসব অংশ ধুয়ে নিন।
  • ১ কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে ভিজিয়ে রাখুন নখ। হলদেটে ভাব দূর হবে নখের। 
  • চাল ফুটে ওঠার আগে ১ টেবিল চামচ লেবুর রস দিন হাঁড়িতে। ভাত ঝরঝরে হবে।
  • চিনির বয়ামে লেবুর খোসার টুকরা অথবা আস্ত লেবু রেখে দিলে জমাত বাধবে না চিনি।  
  • ঘরের আনাচে কানাচে লেবুর রস স্প্রে করলে দূর হবে পোকামাকড়।
  • আপেল স্লাইস করে সামান্য লেবুর রস ছিটিয়ে দিন। বাদামি হবে না।
  • পোশাক থেকে ঘামের হলদেটে দাগ দূর করতে সমপরিমাণ পানি ও লেবুর রসের মিশ্রণ দিয়ে ধুয়ে নিন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে