শীত পোশাকে নতুনত্ব

লাইফস্টাইল ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:২৪
image

ভোরের শিশির, রাতের কুয়াশা জানান দিচ্ছে শীতের। সাধারণ টিউনিক কিংবা জিন্স, টি-শার্ট পরে আর চলছে না। গরম কাপড় চাই এখন! তবে খুব ভারি নয়, ব্লেজার বা হুডেড টিউনিক যথেষ্ট এই সময়ে।

শীত পোশাকে নতুনত্ব
ফ্যাশন ইন্ডাস্ট্রির ট্রেন্ডও বদলে যাচ্ছে বছর বছর। ফ্যাশন সচেতনদের জন্য শীতের পোশাকে নতুনত্ব নিয়ে লা রিভ উন্মুক্ত করেছে তাদের শীতের আয়োজন।

লা রিভের এবারের শীতের পোশাক আয়োজনের মূল উপজীব্য ‘ভ্যানগার্ড।’ আধুনিক জীবনধারায় অনুসৃত উদ্যমী তরুণ-তরুণীদের উপাখ্যান- ভ্যানগার্ড।

লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস জানান, ‘গরম কাপড় মানেই এখন আর মোটা কাপড় বোঝায় না। তরুণরা চান শীতের কাপড়েও যেন ফ্যাশন সেন্স ফুটে ওঠে পুরোমাত্রায়। সামগ্রিক বিবেচনায় এবারের শীতের পোশাকে আমরাও তাই লাইট উইন্টার তথা হালকা শীতের কাপড়ে ভিন্নতা নিয়ে এসেছি। পাশাপাশি ভারী শীতের জন্যও এনেছি বিভিন্ন নকশা।’

শীত পোশাকে নতুনত্ব

নারীদের জন্য আনকোরা টার্টান এমব্রয়ডারিড ব্লেজার, টুইড জ্যাকেট, ট্রেঞ্চ কোট ও প্লেইড হুডি টিউনিকের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে পোলো নেক সোয়েটার, টার্টান শার্ট, অ্যাংকল লেংথ প্যান্ট ও প্রিন্স অব ওয়ালেস ব্লেজার।

ক্লাসিক প্লেইড ও টার্টান, চেক, প্রিন্স অব ওয়ালেস, টুইড, কর্ডারি, ভেলভেট, ডেনিম, টুইল, ফ্লানেল, স্যোয়েড ইত্যাদি ফেব্রিকসমৃদ্ধ আরামদায়ক পোশাকে চিরায়ত কালো, লাল, নীল, সবুজ ও সাদার পাশাপাশি ব্যবহার করা হয়েছে অর্কিড, ফ্লাক্স, ইংকওয়েল, অ্যানটিক পিংক, রিগালিয়া ও ট্যাপেস্ট্রি রঙ। পোশাকে আভিজাত্য আনতে যোগ করা হয়েছে লেয়ারিং, কাউল নেক, বাটন প্ল্যাকেট, স্লিভ কাফ, নেক লাইন, ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যাচ ইত্যাদি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম