চুল টানটান হবে প্রাকৃতিকভাবেই

লাইফস্টাইল ডেস্ক
২৩ নভেম্বর ২০১৮, ১৩:০০আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৩:০০
image

রুক্ষ চুল টানটান করার জন্য স্ট্রেইটনার ব্যবহার করেন অনেকে। এই ধরনের মেশিনের তাপ চুলের জন্য খুবই ক্ষতিকর। এতে চুল আরও রুক্ষ হয়ে ভেঙে যায়। প্রাকৃতিক উপায়েই টানটান করতে পারেন রুক্ষ ও শুষ্ক চুল। জেনে নিন কীভাবে।

চুল টানটান হবে প্রাকৃতিকভাবেই নারকেলের দুধ ও মধু একটি কাচের পাত্রে নারকেলের ১ কাপ ঘন দুধ নিন। ১ টেবিল চামচ মধু মিশিয়ে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা। ঠাণ্ডা মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। সম্পূর্ণ চুলেও লাগাবেন। আধা ঘণ্টা অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে চুল মুছে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিন। প্রাকৃতিক বাতাসে শুকান আর উপভোগ করুন প্রাকৃতিক উজ্জ্বল ও ঝলমলে চুল!

চুল টানটান হবে প্রাকৃতিকভাবেই
অলিভ অয়েল, নারকেলের দুধ, লেবু ও কর্ন ফ্লাওয়ার  
২ টেবিল চামচ অলিভ অয়েল, ৩ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, ১ কাপ নারকেলের দুধ ও ১টি লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলায় মাঝারি আঁচে নাড়ুন। ক্রিমি হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ব্রাশের সাহায্যে লাগান। শাওয়ার ক্যাপ অথমা গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে নিন। ২ ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কেন ব্যবহার করবেন নারকেলের দুধের প্যাক?

  • প্রাকৃতিকভাবে চুল স্ট্রেইট করতে জুড়ি নেই নারকেলের দুধের।
  • প্রোটিন সমৃদ্ধ নারকেলের দুধ চুলে নিয়ে আসে ঝলমলে ও মসৃণ ভাব।
  • চুল পড়া বন্ধ করে নারকেলের দুধের হেয়ার প্যাক।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট, ওয়েল অর ডাই    

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক