দীপিকার ফ্রিদা সাজ!

লাইফস্টাইল ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৫:১১
image

মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলো কেবল তার অসাধারণ সব চিত্রকর্মের জন্যই বিখ্যাত না, রহস্যময় ও শৈল্পিক জীবনযাপনে তিনি মুগ্ধ করেছিলেন সবাইকে। তার নিজস্ব স্টাইল যুগ যুগ ধরে অনুপ্রাণিত করেছে অনেক শিল্পীকে। এবার বলিউড অভিনেত্রী দীপিকা সাজলেন ফ্রিদার আদলে। 

দীপিকার ফ্রিদা সাজ!
বিয়ের অনুষ্ঠান শেষ, ব্যাঙ্গালোরের রিসেপশন পার্টিও সেরে ফেলেছেন। এবার বাকি শুধু মুম্বাই রিসেপশন। তবে তার আগে নব-দম্পতির জন্য শনিবার বিশেষ পার্টি রেখেছিলেন রণবীরের বোন ঋতিকা সিং ভবানী।

দীপিকা পাড়ুকোন
চিত্রশিল্পী ফ্রিদা অনুপ্রাণিত সাজে দীপিকা হাজির হয়েছিলেন পার্টিতে। যদিও বেশ সমালোচনাও কুড়াতে হয়েছে সাজ-পোশাকের জন্য! অনেকেই বলেছেন, একদমই মানানসই হয়নি দীপিকার ফ্রিদা সাজ। আবার অনেকে দীপিকার পোশাকের ডিজাইনার সব্যসাচীকে নিয়ে করেছেন ব্যঙ্গ। যদিও বর-কনে ছিলেন পুরোপুরি স্বতঃস্ফূর্ত।

দীপিকা পাড়ুকোন
দীপিকা পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা জমকালো লেহেঙ্গা। লাল, গোলাপি ও নীল ফুলের ছড়াছড়ি ছিল লেহেঙ্গা জুড়ে। মাথায় গোলাপ ফুল দিয়ে টিয়ারা বেঁধেছিলেন। হালকা একটি ওড়না মাথার ওপর থেকে ছেড়ে দিয়েছিলেন নিচ পর্যন্ত।
গলায় পরেছিলেন বড় পেনডেন্ট চোকার। কানে ছিল দুল ও হাতে অক্সিডাইজের বালা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম