অকালে ঝরছে চুল?

লাইফস্টাইল ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২৪
image

চুল ঝরতে ঝরতে টাক পড়ে যাচ্ছে? চুল পড়ার সমস্যা নারী পুরুষ সকলের জন্যই বেশ বিব্রতকর এবং যন্ত্রণায়দায়ক একটি ব্যাপার। চুল ঝরা, বিশেষ করে টাক পড়া রোধে অনেকেই নানা ধরনের ওষুধ এবং পথ্য কাজে লাগিয়ে থাকেন। কিন্তু তেমন কোনও ফলাফল নজরে পড়ে না। আবার অনেক সময় শরীরের অন্য কোনও সমস্যার কারণেও অকালে ঝরতে পারে চুল। জীবনযাত্রায় পরিবর্তন এবং চুলের যত্নে কিছু জরুরি পরামর্শ এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে।

অকালে ঝরছে চুল?

  • অতিরিক্ত দুশ্চিন্তা চুলের জন্য ক্ষতির কারণ হতে পারে। মানসিক ও শারীরিক ধকল কমাতে পারলে তবেই চুল সুস্থ হয়ে উঠবে। প্রয়োজনে যোগচর্চা বা মেডিটেশন করতে পারেন।
  • ৫ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং ৩ টেবিল চামচ মধু একসঙ্গে গরম করে ১ চা চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ৪০ মিনিট। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  সপ্তাহে দুই দিন এই মাস্ক ব্যবহার করলে চুল পড়া কমে যাবে।
  • চুলের যত্নে আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এক কাপ পানির সঙ্গে ২-৪ চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। এরপর চুলে শ্যাম্পু করে ফেলুন। কমে যাবে চুল পড়া।
  • ভিটামিন সি এবং বায়োটিনের মতো কিছু ভিটামিন চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। খেতে পারেন লেবু জাতীয় ফল, ব্রকোলি এবং পালং শাক।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম