রেসিপি: ধনেপাতার ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০
image

চিতই পিঠা কিংবা সাদা ভাতের সঙ্গে মজাদার ধনেপাতা ভর্তা পরিবেশন করতে পারেন। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এটি। জেনে নিন কীভাবে।

রেসিপি: ধনেপাতার ভর্তা
উপকরণ
সরিষার তেল- ১ টেবিল চামচ
রসুনের কোয়া- ১০-১২টি
কাঁচামরিচ- ৭-৮টি
পেঁয়াজ- আধা কাপ (মোটা করে কাটা)
ধনেপাতা- ২৫০ গ্রাম
লবণ- স্বাদ মতো
লেবুর রস- সামান্য

প্রস্তুত প্রণালি
প্যান গরম করে সরিষার তেল দিয়ে দিন। রসুনের কোয়া দিয়ে নাড়তে থাকুন। খানিকটা ভাজা হলে কাঁচামরিচের আগা সামান্য ভেঙে দিয়ে দিন প্যানে। নাড়তে থাকুন অনবরত। মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিন। আরও ১ মিনিট নাড়ুন। ধনেপাতা দিয়ে উল্টেপাল্টে নিন। ভাজা ভাজা করবেন না। ১ মিনিট সেদ্ধ হলে নামিয়ে ঠাণ্ডা করুন। ১০ থেকে ১৫ মিনিট পর স্বাদ মতো লবণ দিয়ে মিক্সারে মিক্স করে নিন। চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। খাওয়ার সময় সামান্য লেবুর রস মিশিয়ে নিন ভর্তায়।  

রেসিপি ও ছবি: রুমানার রান্নাঘর  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক টুকরো চকোলেট আর একগুচ্ছ আনন্দের দিন আজ
এক টুকরো চকোলেট আর একগুচ্ছ আনন্দের দিন আজ
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানা গেলো 
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানা গেলো 
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস