রেসিপি: পোড়া বেগুনের পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৮
image

অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন নতুন একটি পাকোড়া। বেগুন পুড়িয়ে বানানো মজাদার পাকোড়া স্বাদে নিয়ে আসবে বৈচিত্র্য।

রেসিপি: পোড়া বেগুনের পাকোড়া

উপকরণ
বেগুন- ১টি
তেল- পরিমাণ মতো
চালের গুঁড়া- ৩ টেবিল চামচ
বেসন- আধা কাপ
ধনে গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
হলুদের গুঁড়া- আধা চা চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- দেড় টেবিল চামচ
কাঁচামরিচ- কয়েকটি (কুচি)
কালোজিরা- ১ চা চামচ
ছেঁচে নেওয়া আদা-রসুন - ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
সুচালো শিক দিয়ে বেগুন কয়েক জায়গায় ছিদ্র করে নিন। উপরের অংশে সামান্য তেল ঘষে চুলায় পুড়িয়ে নিন বেগুন। একটু ঠাণ্ডা হলে খোসা ছাড়িয়ে নিন। গরম থাকতে থাকতেই সব উপকরণ দিয়ে মেখে নিন।
প্যানে তেল গরম করুন মিডিয়াম আঁচে। কাবাবের আকৃতি করে ভেজে নিন পাকোড়া। গরম গরম পরিবেশন করুন।  

রেসিপি ও ছবি: রসনার স্বাদ

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম