পা ফাটা দূর করে গ্লিসারিন

লাইফস্টাইল ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:০৬
image

শীত পড়তে না পড়তেই পায়ের গোড়ালি ফেটে চৌচির? খুব সাধারণ কিছু টিপস মেনে চললে পুরো শীতজুড়েই আপনার পায়ের গোড়ালি থাকবে নরম ও কোমল।

পা ফাটা দূর করে গ্লিসারিন

  • শীতে সবসময় পায়ের গোড়ালি ঢাকা থাকে এমন জুতা পরবেন। সবচেয়ে ভালো হয় কাপড়ের নরম কেডস পরতে পারলে। পায়ের গোড়ালি বের হয়ে থাকলে ফাটা অংশে ধুলাবালি ঢুকে যায়। এতে পা ফাটা আরও বাড়ে।
  • গোসলের আগে কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে পায়ের গোড়ালি ডুবিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর পিউমিস স্টোন বা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে গোড়ালি পরিষ্কার করুন।
  • পা মুছে আঙুলে সামান্য গ্লিসারিন নিয়ে ঘষে ঘষে লাগান গোড়ালির ফাটা অংশে।
  •  ঘরেও পা ঢাকা জুতা পরুন।
  • রাতে ঘুমানোর আগে আবারও গ্লিসারিন লাগিয়ে মোজা পরে নিন।
  • সপ্তাহে একবার ফুট ম্যাসাজ করতে পারেন। এজন্য একটি বড় পাত্রে কুসুম গরম পানি নিয়ে ১ চা চামচ লবণ, ১টি লেবুর রস ও ১ কাপ গোলাপজল মিশিয়ে পা ডুবিয়ে রাখুন। ২০ মিনিট পর পিউমিস স্টোন দিয়ে ঘষে গ্লিসারিন ম্যাসাজ করুন।  
  • পায়ের গোড়ালি অতিরিক্ত ফেটে গেলে একটি কলা টুকরো করে এর সঙ্গে ৩-৪ টুকরা নারকেল একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি পায়ের ফাটা জায়গায় ভালো করে লাগিয়ে রাখুন। প্যাক শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম