ত্বক টানটান করে ডিমের ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৫২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৫:০২
image

ডিমের পুষ্টিগুণ যেমন সুস্থতার জন্য অপরিহার্য, তেমনি ত্বকের যত্নেও ডিম খুবই কার্যকর। ব্রণ ও ব্রণের দাগ দূর করার পাশাপাশি ডিম ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা। বলিরেখা কমিয়ে ত্বক টানটান রাখতেও ডিমের ফেসপ্যাক অপরিহার্য।

ত্বক টানটান করে ডিমের ফেসপ্যাক
ব্ল্যাকহেডস দূর করতে
মটর ধুয়ে শুকিয়ে গুঁড়া করে নিন। একদম মিহি পাউডার করবেন না। ২ চা চামচ মটর গুঁড়া, ৪ চা চামচ ডিমের সাদা অংশ, ১ চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মুখে পুরু করে এই প্যাক লাগান। শুকিয়ে গেলে সামান্য পানি ছিটিয়ে ঘষুন ৫ মিনিট। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ঠাণ্ডা পানির ঝাপটা দিন।
ব্রণ দূর করতে
ডিমের সাদা অংশ দিয়ে ফেটিয়ে নিন ভালো করে। এক মুঠো নিম ও তুলসি একসঙ্গে বেটে নিন। ডিমের মিশ্রণে ৬ চা চামচ নিম-তুলসি পাতা বাটা মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। আধঘণ্টা পর ধুয়ে ফেলুন।
বলিরেখা কমাতে
২টি ডিমের কুসুম, ২ চা চামচ সয়াক্রিম, ২ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। ব্রাশের সাহায্যে ত্বকে লাগান ফেসপ্যাক। পুরু করে লাগাবেন। ১০ মিনিট অপেক্ষা করুন। একটু শুকিয়ে আসলে এর উপর দুধ ও ময়দার মিশ্রণ লাগিয়ে সামান্য স্ক্রাব করে নিন। ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম