শীতে ৭৫ ধরনের জ্যাকেট এনেছে ‘সারা’

লাইফস্টাইল ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:০০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১
image

শীত পড়ে গেছে বেশ জোরেশোরেই। আর শীতকাল মানেই ফ্যাশন এবং উষ্ণতার মিশ্রণে বাহারি পোশাকের নতুন সমারোহ। শীতের ফ্যাশনকে নতুন মাত্রা দিতে ফ্যাশন হাউজ ‘সারা’ এবার নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের শীতকালীন পোশাক। প্রায় ৭৫ ধরনের জ্যাকেটের পাশাপাশি সারার আউটলেট এবং অনলাইনে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন পোশাক।

শীতে ৭৫ ধরনের জ্যাকেট এনেছে ‘সারা’
সারার শীতকালীন আয়োজনে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য এক্সক্লুসিভ ডিজাইন এর পোশাক। শীতকালীন এসব পোশাক সামগ্রীর মধ্যে পাওয়া যাবে বোম্বার জ্যাকেট, কুইল্টেড ভেস্ট, পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট এবং কিডস হুডিজ। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে শীতের পোশাক।  

শীতে ৭৫ ধরনের জ্যাকেট এনেছে ‘সারা’
শুধুমাত্র উষ্ণতাই নয়; শীতকালীন পোশাকে ফ্যাশন, গুণগত মান, স্বাচ্ছন্দতা এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে সারার এই আয়োজনে আরও থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো, জিন্স, পোলো টি শার্ট ও পাঞ্জাবি। উল্লেখ্য, ‘সারা’ পথচলা শুরু করেছে এ বছরের মে মাসে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত (স্টেডিয়াম এর ৫ নং গেটের বিপরীতে) আউটলেটসহ বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটিতেও পাওয়া যাবে সারার পোশাক।

শীতে ৭৫ ধরনের জ্যাকেট এনেছে ‘সারা’
আউটলেট ছাড়াও অনলাইনেও সারার পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে। সারার ওয়েবসাইট ( www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (sara_lifestyle_ltd) থেকে ক্রেতারা অর্ডার করতে পারবেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম