শীতের সবজি সারা বছর

লাইফস্টাইল ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:২৮

শীতের সবজি সারা বছর চাষাবাদে উন্নত প্রযুক্তির কারণে এখন প্রায় সারা বছর ধরেই ফুলকপি বাঁধাকপি, গাজর, টমেটো কিংবা শীমের দেখা মেলে। তবে শীতকালীন এসব সবজির স্বাদ যেনও শীতেই ভীষণ বেড়ে যায়। শীতের সবজিতে একটা দারুণ ঘ্রাণ আর মিষ্টতা থাকে। যা বছরের অন্যসময় পাওয়া যায় না। তাই এই শীতের সবজি বছর জুড়ে কীভাবে খাওয়া যায় সেই পদ্ধতি জেনে নিন-

শীতের সবজি সংরক্ষণের সবচেয়ে বড় উপায় হচ্ছে ভাপিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রাখা। শীম, মটরশুঁটি, গাজর, ফুলকপি, বাঁধাকপি এ ধরনের সবজি ফুটন্ত পানিতে চিনি দিয়ে দুই মিনিট ভাঁপিয়ে নিন। এরপর পানি ঝরিয়ে ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন ৫ মিনিট। পানি ঝরিয়ে ফ্যানের নিচে রাখুন কিছুক্ষণ। সব শেষে প্লাস্টিকের কন্টেইনার বা জিপলক ব্যাগে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে রাখুন। প্রয়োজনমতো সারা বছর খেতে পারবেন।

আর পাকা টমেটো রাখতে চাইলে সেদ্ধ করে পেস্ট করে বীজ ও খোসা ছেঁকে নিয়ে রাখতে পারেন। আবার টমেটো ধুয়ে মুছে ফালি ফালি করে কেটে প্লাস্টিকের কন্টেইনারে এমনিই ফ্রোজেন করে রাখা যায়।  

ধনে পাতা রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে শুকিয়ে রাখা। ধনেপাতা ধুয়ে পানি ঝরিয়ে মিহি কুচি করে কাটতে হবে। এরপর কড়া রোদে শুকিয়ে বছর জুড়ে যেকোনও খাবারে ব্যবহার করা যাবে।

তাহলে আর দেরি কেনও এই শীতের সবজি সংরক্ষণে এখনি নেমে পড়ুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম