স্বপ্ন কেন মনে থাকে না?

লাইফস্টাইল ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৫
image

কোনও কোনও স্বপ্ন আমাদের স্পষ্ট মনে থাকে, আবার কিছু স্বপ্ন রয়েছে যা ঘুম ভাঙলেই শেষ হয়ে যায়! হাজার চেষ্টা করলেও মনে পড়ে না। কেন এমনটা হয় জানেন কি?

স্বপ্ন কেন মনে থাকে না?
আমাদের ঘুমের বিভিন্ন স্তর রয়েছে। প্রথম স্তরকে বলা হয় আরইএম বা র‍্যাপিড আই মুভমেন্ট স্তর। এই স্তরের ঘুম সবচেয়ে পাতলা থাকে। এরপর ধীরে ধীরে গভীর থেকে গভীরতর স্তরে পৌঁছে ঘুম।
ঘুমের চতুর্থ স্তরকে বলা হয় এনইআরএম বা নন র‍্যাপিড আই মুভমেন্ট। আমাদের ঘুম যত গভীর হয়, বদলে যেতে থাকে ব্রেন ওয়েভের অ্যাম্প্লিটিউড, হার্ট রেট এবং ব্লাড প্রেশার।
আমরা যতক্ষণ ঘুমাই, ততক্ষণ বারবার ফিরে আসতে থাকে আরইএম ও এনআরইএম ফেজ। আরইএমকে বলা হয় ড্রিম ফেজ। যদি এই ফেজে ঘুম ভেঙে যায়, তাহলে আমাদের স্বপ্ন মনে থাকে। কিন্তু এনআরইএম ফেজে পৌঁছে গেলে স্বপ্ন আর আমাদের মনে থাকে না।
যখন আমরা জেগে থাকি তখন আমাদের ব্রেন ওয়েভের অ্যাম্প্লিটিউড খুব কম থাকে। এই সময় ব্রেন ওয়েভকে বলা হয় বিটা ওয়েভ। যখনই আমরা ঘুমাই, ব্রেন ওয়েভের অ্যাম্প্লিটিউড বাড়তে থাকে। আরইএম পর্যায়ে ব্রেন ওয়েভকে বলা হয় আলফা ওয়েভ। ঘুম যত গভীর হতে থাকে আমাদের ব্রেন ওয়েভের অ্যাম্প্লিটিউড তত বাড়তে থাকে। ধীরে ধীরে থিটা, ডেল্টা ওয়েভে পৌঁছায় ব্রেন ওয়েভ।

তথ্য: নিউজ এইটিন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম