চুলের রুক্ষভাব দূর করতে কলা

লাইফস্টাইল ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৯, ১৭:১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৭:২৫

চুলের রুক্ষভাব দূর করতে কলা শীতকাল চলে এসেছে, আর ছেলে-বুড়ো সবার মাথায় বেশ জাঁকিয়ে বসেছে খুশকি। এর সঙ্গে চুল হারাচ্ছে তার কোমলতা, রুক্ষ চুলে হাত দিতে নিজেই বেশ বিরক্ত হয়ে যাচ্ছেন। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় কলা। পাকা কলার ব্যবহারই পারে আপনার চুলের কোমলতা ফিরিয়ে আনতে ও মাথার খুশকি বিদায় করতে। জেনে নিন চুলে কলা ব্যবহারের উপায়।

কলা-দইয়ের মাস্ক

পাকা কলা একটি, দুই চামচ টক দই ও অর্ধেক লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার পুরোটা চুলে লাগিয়ে, কাভার দিয়ে ৩০ মিনিট মাথা ঢেকে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

কলা-ডিমের মাস্ক

ডিমের গন্ধ অনেকে সইতে পারেন না বলে মাস্ক বানানোর ক্ষেত্রে ডিম দিতে চান না। কিন্তু চুলের জন্য ডিম ভীষণ উপকারী। ডিম-কলা মেশানোর সময় এক চামচ গোলাপ জল কিংবা কমলালেবুর খোসা দিয়ে দেবেন। ডিমের গন্ধ চলে যাবে। এই মাস্ক কমপক্ষে ২০ মিনিট মাথায় রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। মাথায় ডিমের গন্ধ থাকলে একটু কমলা লেবুর খোসা ভেজানো কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সপ্তাহে অন্তত একবার কলার মাস্ক দিলে রুক্ষতা ফেরার কোনও চান্সই থাকবে না।

সূত্র: বোল্ডস্কাই।

/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম