কাপড়ের কালির দাগ দূর করে হেয়ার স্প্রে!

আনিকা আলম
০৬ জানুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:০০
image

হুট করে কালির দাগ কিংবা লিপস্টিকের দাগ লেগে শখের পোশাকটির দফারফা আর হবে না, যদি জানা থাকে সহজ কিছু উপায়। জেনে নিন কাপড় থেকে বিভিন্ন ধরনের দাগ কীভাবে দূর করবেন।

কাপড়ের কালির দাগ দূর করে হেয়ার স্প্রে!
লিপস্টিকের দাগ
কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে দুশ্চিন্তার কারণ নেই। হেয়ার স্প্রের সাহায্যে খুব সহজে দূর করতে পারেন এই দাগ। দাগের উপর হেয়ার স্প্রে ছিটিয়ে দিন। ১০ মিনিট পর ভেজা কাপড় দিয়ে ঘষে দাগ উঠিয়ে ফেলুন। কাপড় পরিষ্কার করে ফেলুন সাধারণভাবে।
কফির দাগ
কাপড়ে কফির দাগ লাগার সঙ্গে সঙ্গে কল ছেড়ে কাপড়ের উল্টোদিক ধরুন নিচে। ধীরে ধীরে উঠে যাবে দাগ। না উঠলে সামান্য লিকুইড ডিশ ওয়াশিং সোপ পানির সঙ্গে মিশিয়ে দাগের উপর ঘষুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
কালির দাগ
অসাবধানতাবশত পোশাকে কলমের কালির দাগ লেগে গেলে সাহায্য নিতে পারেন হেয়ার স্প্রের। দাগের উপ হেয়ার স্প্রে ছিটিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। পেপার টাওয়েল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন পোশাক।
তেলের দাগ
পোশাকে তেলের দাগ লাগার সঙ্গে সঙ্গে পেপার টাওয়েল চেপে বাড়তি তেল দূর করুন। তারপর বেবি পাউডার কিংবা ময়দা ছিটিয়ে দিন দাগের উপর। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
অবসর ঘোষণা দিয়ে স্টোকস বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত’
মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
রাতে টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২০
রাতে টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২০
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প