রেসিপি: পুঁইয়ের ফুল রান্না

লাইফস্টাইল ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৬:১৮
image

কেবল সুস্বাদু নয়, পুঁই শাকের ফুল পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। নরম ডগাসহ পুঁইয়ের ফুল দিয়ে মজাদার তরকারি রান্না করে ফেলতে পারেন। বাজারে কেজি হিসেবে কিনতে পাওয়া যায় পুঁইয়ের ফুল।

পুঁইয়ের ফুল রান্না
উপকরণ
পুঁই শাকের ফুল- আধা কেজি
নতুন আলু কুচি- আধা কাপ
টমেটো কুচি- ১ কাপ
তেল- ৩ টেবিল চামচ
রসুন কুচি- ১ টেবিল চামচ
কাঁচামরিচ ফালি- স্বাদ মতো
লবণ- স্বাদ মতো
ধনে গুঁড়া- আধা চা চামচ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
জিরা বাটা- ১ চা চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
নরম ডাঁটাসহ পুঁইয়ের ফুল ছোট ছোট করে কেটে নিন। প্যানে তেল গরম করে ১/৩ কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ দিন। মিডিয়াম আঁচে কয়েক মিনিট নেড়ে ভেজে নিন। রঙ বদলে গেলে জিরা বাটা দিয়ে নাড়তে থাকুন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি ও লবণ দিয়ে দিন। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। আধা কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট কষান মসলা। টমেটো প্রায় গলা গলা হয়ে গেলে পুঁইয়ের ফুল ও আলু দিয়ে দিন প্যানে। নেড়েচেড়ে মিশিয়ে নিন মসলার সঙ্গে। ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট এভাবে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন ঢাকনা তুলে। চামচ দিয়ে আলু ভেঙে দিন। মাখো মাখো অবস্থায় ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে দিন।

রেসিপি ও ছবি: রসনার স্বাদ

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম