সপ্তাহে একদিন হট অয়েল ট্রিটমেন্ট কেন করবেন?

লাইফস্টাইল ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ১৮:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৮:০৮
image

কাজের ব্যস্ততায় চুলের যত্নে ঠিক মতো সময়ই হয়তো দেওয়া হয় না। তবে সময় করে সপ্তাহে একদিন যদি গরম তেল ম্যাসাজ করতে পারেন চুলে, বাড়তি যত্ন আর না হলেও চলবে!

সপ্তাহে একদিন হট অয়েল ট্রিটমেন্ট কেন করবেন?
হ্যাঁ, গরম তেল চুলের জন্য এতোটাই উপকারী। এটি চুলের রুক্ষতা দূর করে দেয়। চুল ভেঙে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়াসহ খুশকি দূর করতেও হট অয়েল ট্রিটমেন্টের জুড়ি নেই। প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে চুল ঝলমলে ও উজ্জ্বল করে গরম তেল। জেনে নিন কীভাবে বাসায় করবেন এই ট্রিটমেন্ট।
পরিমাণ মতো নারকেল তেল গরম করে নিন। চাইলে অলিভ অয়েলও নিতে পারেন। সরাসরি চুলায় গরম করবেন না। গরম পানির মধ্যে তেলের বাটি বসিয়ে গরম করুন। চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগাবেন। গরম পানিতে তোয়ালে ডুবিয়ে নিংড়ে নিন। চুলে জড়িয়ে রাখুন গরম তোয়ালে। ১০ মিনিট পর খুলে আবারও একইভাবে ভিজিয়ে চুল জড়িয়ে নিন। খুলে আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ব্যবহার করুন প্রাকৃতিক কন্ডিশনার। চায়ের লিকার কিংবা ভিনেগার মেশানো পানি হতে পারে চমৎকার কন্ডিশনার। 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম