জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৯ জানুয়ারি

লাইফস্টাইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ১৩:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৫:৪৪
image

শুরু হচ্ছে শিশু একাডেমি আয়োজিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।’ এটি শিশু একাডেমির সর্ববৃহৎ সাংস্কৃতিক কার্যক্রম। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের শিশু-কিশোররা পায় জাতীয় পর্যায়ে যোগ্যতা প্রমাণের সুযোগ।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৯ জানুয়ারি
শিশুদের অধিকার সুরক্ষা এবং শারীরিক-মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও বাংলাদেশ শিশু একাডেমি দেশব্যাপী আয়োজন করছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। ১৯ থেকে ২১ জানুয়ারি থানা/উপজেলা, ২৩ থেকে ২৫ জানুয়ারি জেলা এবং ২৮ থেকে ৩০ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম থেকে চতুর্থ শ্রেণি ‘ক’ বিভাগ, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি ‘খ’ বিভাগ এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ। একজন প্রতিযোগী ৩০টি বিষয়ের মধ্যে যেকোনও ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। গত বছর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২ লক্ষ ৬১ হাজার ৬৮৮ জন শিশু।
শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা গড়ার অন্যতম শক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন রূপরেখা বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আজকের শিশু-কিশোরদের জন্য প্রয়োজন দেশপ্রেম, মূল্যবোধ, নৈতিকতা, সততা, নিষ্ঠা, তথ্য-প্রযুক্তি, বিজ্ঞান, ক্রীড়া এবং সাহিত্য-সংস্কৃতি সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞান। শিশু একাডেমি এ লক্ষ্যে শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে।’
আনজীর লিটন জানান, এই প্রতিযোগিতায় এ বছর থেকে ‘সেরাদের সেরা’ শিরোনামে একটি পুরস্কার প্রবর্তন করা হয়েছে। জাতীয় পর্যায়ে তিনটি বিষয়ে যে প্রথম স্থান অধিকার করবে সে সেরাদের সেরা পুরস্কার পাবে। বিজয়ী শিশু ‘শুভেচ্ছা দূত’ হিসেবে পরবর্তী তিন বছর শিশু একাডেমির সঙ্গে যুক্ত থাকবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী