রেসিপি: ডিম পিঠা ‘হপার্স’

লাইফস্টাইল ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮
image

অনেকটা ডিম চিতইয়ের মতো এই পিঠাটিকে শ্রীলংকায় হপার্স ও ভারতে আন্ডা আপ্পাম বলা হয়। স্বাদে ডিম চিতইয়ের সঙ্গে মিল থাকলেও এই পিঠা তৈরি করার পদ্ধতি আলাদা। জেনে নিন কীভাবে তৈরি করবেন।

রেসিপি: ডিম পিঠা ‘হপার্স’
উপকরণ
কোড়ানো নারকেল- আধা কাপ
রান্না করা ভাত- ১/৩ কাপ
টক দই- ৩ টেবিল চামচ
চালের গুঁড়া- ১ কাপ
চিনি- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
ডিম- প্রয়োজন মতো
চিলি ফ্লেকস- সামান্য

ধনেপাতা ও ক্যাপসিকাম কুচি- প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালি
একটি ব্লেন্ডারে কোড়ানো নারকেল, ভাত, টক দই ও ১ কাপ কুসুম গরম পানি দিয়ে দিন। ৪/৫ মিনিট ব্লেন্ড করুন। বাটিতে চালের গুঁড়া নিয়ে ব্লেন্ড করা মিশ্রণ দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিন। সারারাত রুম টেম্পারেচারে রেখে দিন ব্যাটার। পরদিন সকালে আরও আধা কাপ পানি দিয়ে দিন। চিনি ও লবণ মিশিয়ে নিন।
একটি ননস্টিক প্যানে সামান্য তেল মেখে নিন। প্যান অনুযায়ী তরল ব্যাটার দিয়ে দিন। এক মিনিট ঢেকে রাখুন। এরপর ঢাকনা তুলে একটি ডিম দিয়ে দিন উপরে। সামান্য লবণ, চিলি ফ্লেকস, ক্যাপসিকাম ও ধনেপাতা কুচি দিন। ঢাকনা দিয়ে ঢেকে আরও দেড় মিনিট অপেক্ষা করুন। সাইড থেকে একটু আলগা করে নীলে উঠে আসবে মজাদার পিঠা। এটি ডিম ছাড়াও তৈরি করা যায়।  

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম