শিল্পা শেঠির ডায়েট টিপস

লাইফস্টাইল ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩০
image

বরাবরই স্বাস্থ্য সচেতন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, এখনও ধরে রেখেছেন চমৎকার ফিটনেস। যদিও খেতে বেশ পছন্দই করেন শিল্পা! বিশেষ করে মিষ্টি খাবারের উপর বিশেষ দুর্বলতা রয়েছে তার। তবুও কীভাবে এমন সুন্দর স্বাস্থ্য ধরে রেখেছেন? সম্প্রতি ইন্সটাগ্রামে এই অভিনেত্রী দিয়েছেন কিছু কার্যকর ডায়েট টিপস।  

শিল্পা শেঠির ডায়েট টিপস

  • শিল্পার মতে ডায়েটের প্রথম ধাপই হল বাড়িতে স্বাস্থ্যকর খাবার রাখা। তাই হাতের কাছে সবসময় ডাল, বাদাম, ফলের মতো খাবার মজুত রাখুন। রিফা্ইন্ড খাবার কিনে বাড়িতে রাখবেন না। এতে স্বাভাবিকভাবেই হেলদি খাওয়ার অভ্যাস হবে।
  • বাড়িতে হেলদি খাবার রাখতে হলে খাবার কেনার সময় সতর্ক থাকতে হবে। খাবারের লেবেল ভালো করে পড়ে তবেই খাবার কিনুন। প্রিজারভেটিভ, অ্যাডেড ফ্যাট এড়িয়ে চলুন।
  • বাইরে যাওয়ার সময় বাদাম বা গ্রানোলা বার রাখুন সঙ্গে। খিদে পেলে খেয়ে নিন।
  • একাবারে বেশি খাবেন না। অল্প অল্প করে বারবার খান।

শিল্পা শেঠির ডায়েট টিপস

  • ফিটনেস ধরে রাখতে চাইলে মেটাবলিজম খুবই গুরুত্বপূর্ণ। এজন্য খাবার ভালো করে চিবিয়ে খাওয়া প্রয়োজন।
  • অ্যাসিডিটির কারণে পেতে জমতে পারে মেদ। অ্যাসিডিটি থেকে দূরে থাকতে খাবার মাঝখানে পানি পান করবেন না। খাওয়ার ১৫ মিনিট আগে বা ১৫ মিনিট পর পানি পান করুন।
  • মনে রাখবেন ক্ষুধা পেলে শরীর খাবার চায়। এই সময় খেলে কেউ মোটা হয় না। তবে ক্ষুধা পেলে তবেই খান, চোখের ক্ষুধায় খাবেন না।
  • মাইন্ডফুল ইটিং এর উপর জোর দিয়েছেন শিল্পা। খাবার খাওয়ার সময় একেবারেই অন্যদিকে মন দেওয়া যাবে না। বিশেষ করে টিভি দেখতে দেখতে খাবেন না। খাবারের বর্ণ, গন্ধ, স্বাদ অনুভব করুন৷ তবেই শরীর সঠিক পুষ্টি পাবে। মেদ জমবে না।
  • সুস্বাস্থ্যের জন্য মন ভালো রাখা খুব জরুরি। তাই প্রতি দিন অন্তত ১০ মিনিট নিজের শ্বাস-প্রশ্বাসে ধ্যান দিন। ডিপ ব্রিদিং করুন সকাল-বিকেল ৫ মিনিট করে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের নজর এখন বাংলাদেশে, ‘খুলছে’ শত কোটি ডলারের বিনিয়োগের দুয়ার 
যুক্তরাষ্ট্রের নজর এখন বাংলাদেশে, ‘খুলছে’ শত কোটি ডলারের বিনিয়োগের দুয়ার 
এক বছরের মধ্যে জুলাই মামলার বিচার শেষ করতে চায় ট্রাইব্যুনাল
এক বছরের মধ্যে জুলাই মামলার বিচার শেষ করতে চায় ট্রাইব্যুনাল
ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
ডিবি হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
তনু হত্যা মামলার আসামির জামিন: ‘জানতেন না’ রাষ্ট্রপক্ষের ৯ আইনজীবী 
তনু হত্যা মামলার আসামির জামিন: ‘জানতেন না’ রাষ্ট্রপক্ষের ৯ আইনজীবী 
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা