এনবিআর বিলুপ্তির প্রস্তাব বাতিল ও টেকসই সংস্কারের দাবিতে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৮:৫২আপডেট : ১৪ মে ২০২৫, ১৮:৫২

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ বাতিল এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে টেকসই সংস্কারের দাবিতে বুধবার (১৪ মে) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের বিভিন্ন দফতরে তিন ঘণ্টাব্যাপী কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতিতে একাত্মতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের একাংশও এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।

সংস্কার ঐক্য পরিষদের দাবি, দীর্ঘদিন ধরে কাস্টমস ও ট্যাক্স সার্ভিসের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের দাবি করে আসছেন। অথচ সংস্কারের প্রধান অংশীজন হিসেবে তাদের মতামত গ্রহণ না করেই এবং সরকার গঠিত সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ বা পর্যালোচনা ছাড়াই একটি অধ্যাদেশের মাধ্যমে নতুন কাঠামো প্রবর্তন করা হয়েছে— যা রাজস্ব ব্যবস্থায় অনিশ্চয়তা ও অস্থিরতা সৃষ্টি করবে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের স্বার্থে যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক সংস্কার জরুরি। তারা সব অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং করদাতা ও সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। পরিষদের মতে, এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরিষদ জানিয়েছে, একই দাবিতে আগামী ১৫ মে (বৃহস্পতিবার) ও ১৭ মে (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পুনরায় কলম বিরতি পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়নসংক্রান্ত কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এদিকে রাজস্ব প্রশাসনের এ পরিস্থিতিতে ক্ষোভ জানিয়ে বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, মহাসচিব, ট্রেজারারসহ একাধিক সিনিয়র নেতা কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। একইভাবে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল কর্মকর্তারাও পদত্যাগপত্র দিচ্ছেন বলে জানা গেছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি