মেহেদির রঙ গাঢ় করে লেবুর রস

মেহনাজ বিনতে ওয়াহিদ
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৮

খুশির মুহূর্তের রঙ বাড়ায় হাতভর্তি মেহেদি। তবে সেই মেহেদির রঙ যদি হয় বিবর্ণ, তাহলে মন তো খারাপ হবেই! গাঢ় ও সুন্দর রঙ পেতে চাইলে মেনে চলুন কয়েকটি পদ্ধতি।

মেহেদির রঙ গাঢ় করে লেবুর রস

  • মেহেদি লাগানোর আগে ভালো করে হাত ধুয়ে পরিষ্কার করে মুছে নিন।
  • মেহেদি লাগানোর পর অবশ্যই দুই ঘণ্টা অপেক্ষা করবেন। সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগে লাগিয়ে পরদিন সকালে উঠালে।
  • মেহেদি সামান্য শুকানোর পর লেবু ও চিনির মিশ্রণ লাগান। মিশ্রণটি তৈরি করতে প্যানে পানি ফুটিয়ে চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস দিন। সাবধানে মিশ্রণটি মেহেদির নকশার ওপর অল্প অল্প করে লাগান। শুকিয়ে গেলে উঠিয়ে ফেলুন।

মেহেদির রঙ গাঢ় করে লেবুর রস

  • কোনও উপলক্ষে মেহেদি লাগালে চেষ্টা করবেন এক/দুই দিন আগেই লাগাতে। তাহলে অনুষ্ঠানের দিন আসল রঙ ফুটে উঠবে।
  • মেহেদি শুকানোর পর ওঠানোর সময় পানি লাগাবেন না। চেষ্টা করবেন মেহেদি ওঠানোর অন্তত একঘণ্টা পর পানি লাগাতে। সম্ভব হলে কয়েকদিন গ্লাভস পরে কাজ করুন। সাবান কম লাগাতে চেষ্টা করুন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া   

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম