লেবুর ভিন্ন ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১৭:২৬আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৭:২৮

লেবুর ভিন্ন ব্যবহার ভাতের সঙ্গে লেবু চিপে নিয়ে, কিংবা শরবত বানিয়েই লেবুর কাজ কর্ম শেষ হয়ে যায় না। লেবু ত্বকের যত্নে, চুলের যত্নে ভীষণ উপকারী। তবে গৃহস্থালির আর কী কী কাজে লেবু লাগতে পারে সেটি জেনে নিন।

বাসনপত্র চকচকে রাখতে লেবু অপরিহার্য। বিশেষ করে তামা বা রূপোর বাসন চকচকে করতে পাতিলেবু অত্যন্ত কার্যকর। বাসনে সারা রাত লেবুর রস মাখিয়ে রাখে দিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। দেখবেন বাসনপত্র নতুনের মতো চকচক করছে। অনেকদিনের দাগ পড়ে যাওয়া পাতিলগুলোতেও লেবুর রস মেখে ধুয়ে নিতে পারেন।

শাক-সবজি কাটার পর কাটার বোর্ড বা চপিং বোর্ড সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। চপিং বোর্ড বা কাটিং বোর্ডের উপরে লেবুর রস ছড়িয়ে একটা কাপড় দিয়ে কিছু ক্ষণ ঘষে নিন, বোর্ডের দাগও যাবে। বোর্ডটি জীবানুমুক্ত হয়ে যাবে।

চাল সিদ্ধ হওয়ার আগে ফুটন্ত পানিতে ১ চামচ লেবুর রস মিশিয়ে দিন এতে ভাত হবে ঝরঝরে।

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো লেবু ফ্রিজের ভিতরে রেখে দিন। দুর্গন্ধ দূর হবে সহজেই।

আদা বা রসুন বা মাছ কাটার পর হাতে দুর্গন্ধ হয়। এই গন্ধ সহজে যেতে চায় না। তবে এই দুর্গন্ধ সহজেই কাটাতে পারে লেবু। ১ কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে হাত ধুয়ে ফেলুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম