লা মেরিডিয়ানে পহেলা বৈশাখের জমজমাট আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ২০:৩৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২০:৩৯

লা মেরিডিয়ানে পহেলা বৈশাখের জমজমাট আয়োজন পহেলা বৈশাখে লা মেরিডিয়ান ঢাকা বাংলা নববর্ষ উদযাপন করতে তাদের ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টে বৈশাখী থিমে বুফে লাঞ্চ ও ডিনারের এক বিশেষ আয়োজন করতে যাচ্ছে।

বৈশাখী আমেজের পূর্ণতা দিতে এদিন পুরো ভেন্যুটিকেই সাজানো হবে বৈশাখী থিমে, অতিথিদের জন্য থাকছে ফেইস পেইন্টিং ও লাইভ গানের আয়োজন। ভোজনরসিকদের রসনা তৃপ্তি দিতে হাঁসভূনা ও হরেক রকমের ভর্তাসহ বাঙালি ঘরানার নানা খাবার। শেষপাতে খাবারের পরিপূর্ণতা দিতে লেটেস্ট রেসিপি এদিন পরিবেশন করবে বাংলার ঐতিহ্যবাহী নানা পদের মিষ্টি।

নববর্ষের এই আয়োজন সম্পর্কে লা মেরিডিয়ান ঢাকার মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার সাকেরিনা খালেদ বলেন, “বাঙালিরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করা চাইই চাই। পহেলা বৈশাখ এমন একটি দিন যেদিন এদেশের মানুষ সত্যিকার অর্থেই ধর্ম, বর্ণ ও ভাষার ভেদাভেদ ভুলে মেতে উঠে প্রাণের এই উৎসবে। উৎসবের এই আমেজে নতুন মাত্রা যোগ করতেই আমাদের নিত্যকার মেন্যুর বদলে এদিন আমরা আয়োজন করছি ঐতিহ্যবাহী ও মজাদার সব খাবারের পদ। লা মেরিডিয়ান ঢাকা সবাইকে আমন্ত্রণ জানায় প্রাণের এই উৎসবে মেতে উঠতে। 

বৈশাখ স্পেশাল বুফে লাঞ্চের জনপ্রতি মূল্য ৩৫০০ টাকার বেশি এবং এ আয়োজন চলবে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।  ডিনারের জনপ্রতি মূল্য রাখা হয়েছে ৩৯০০ টাকা। কিছু নির্বাচিত ব্যাংকের গ্রাহকদের জন্যে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম