ঝটপট মাছের স্টেক

লাইফস্টাইল ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ১৯:২০ আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৯:২২

ঝটপট মাছের স্টেক বিফ স্টেক ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে আজকাল। রিবস আই, টিবোন, টেন্ডারলয়েন এখন সবার মুখস্ত। ঝোল-ঝাল গরুর মাংস খাওয়া বাঙালি রসনায় এখন স্টেক হানা দিচ্ছে। এবার সেই রসনার চোখ গেছে মাছের পাতে। মাছে-ভাতে বাঙালির রসনা তৃপ্ত করতে রেস্তোরাঁগুলোতে এখনই মাছের স্টেক পাওয়া যাচ্ছে। তবে ঘরে আর বাদ থাকলো কেন? ঘরেই হয়ে যাক মাছের স্টেক।

উপকরণ:

২ টুকরা কাঁটা ছাড়া মাছ (বড় মাছ লাগবে, কোরাল, ভেটকি, আইড়, বা টুনার টুকরা নিতে পারেন)        লবণ- পরিমাণমতো

কমলা বা লেবুর রস- আধ কাপ

লালমরিচ গুঁড়া- ১ চা চামচের চারভাগের এক ভাগ

বাটার – আধ টেবল চামচ

অলিভ ওয়েল – ১ চা চামচ

আস্ত গোল মরিচ – ১ চা চামচ

আপনার প্রস্তুতির সময় ৫ মিনিট, রান্না করতে লাগবে ১২ মিনিট। মোট ১৭ মিনিটে প্রস্তুত হয়ে যাবে মাছের স্টেক।

প্রণালী: প্রথমেই লেবুর রস, কালো লালমরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন পাঁচ মিনিট।  এরপর চুলায় ফ্রাইপ্যান দিয়ে বাটার ও অলিভ ওয়েল একসঙ্গে মাঝারি আঁচে গরম করুন। তেলে আস্ত গোল মরিচ ছেড়ে দিন। মরিচ ভাজা হয়ে পপকর্নের মতো ফেটে ফেটে যাবে, সেই তেলে মাছের টুকরো ছাড়ুন। প্রতি পাশ দেড় মিনিট করে ৪ বার ভাজুন। গরম গরম নামিয়ে যেকোনও সবজি বা স্যুপের সঙ্গে পরিবেশন করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
৪৯ কোটি টাকার সরকারি টেন্ডার বর্জনের ঘোষণা
৪৯ কোটি টাকার সরকারি টেন্ডার বর্জনের ঘোষণা
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার