ঢাকায় ব্রিটিশ খাদ্য উৎসব

লাইফস্টাইল ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ১৮:০৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৮:৩৪

ঢাকায়  ব্রিটিশ খাদ্য উৎসব ব্রিটেনের রাজসিক আর চমকপ্রদ নানা খাবার নিয়ে ‘দ্য গ্রেট ব্রিটিশ ফুড ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে লা মেরিডিয়ান ঢাকায়। হোটেলটির ১৬ তলায় অবস্থিত ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টে আজ থেকে শুরু হয়েছে এই উৎসবটি। তবে আগামী ২৮ এপ্রিল এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

উৎসবের অকৃত্রিমতা বজায় রাখতে বাছাইকৃত ব্রিটিশ উপাদান থেকে খাবার প্রস্তুত করবেন লা মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ শেফ অস্টিন রিড।

আয়োজনে থাকছে মুখরোচক নানা খাবারের পদ যেমন: মিনি ক্লাসিক প্রন ককটেল, সিয়ার্ড টুনা, ব্লাডি মেরি উইথ সেলেরি সল্ট, কালেন স্কিঙ্ক স্যুপ উইথ শিভ শ্যান্টিলি অ্যান্ড স্প্রিং অনিয়ন-পার্সলি অয়েল, ডিপ ফ্রাইড ফিশ অ্যান্ড চিপস উইথ টারটার সস অ্যান্ড ফ্রেশ লেমন, স্কচ কুইল এগ উইথ পার্সলি রেম্যুল্যাড, ক্রাঞ্চান, স্টিকি টফি পুডিং, বেকওয়েল টার্ট এবং চকলেট ব্রেড অ্যান্ড বাটার পুডিং। এছাড়াও, উৎসবে থাকা রোস্ট কর্নারে পাওয়া যাবে রোস্টেড লেগ অব ল্যাম্ব, বিফ রিব, ক্যারট অ্যান্ড পোটেটো ফন্ড্যান্টস এবং ‘হর্সর‍্যাডিশ অ্যান্ড মাস্টার্ড।

এ আয়োজন নিয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘ব্রিটিশ খাবারগুলোতে যেমন ব্রিটেনের রাজকীয় ঐতিহ্যবাহী দিকট প্রকাশ পায়, একইসঙ্গে ফুটে ওঠে এর রন্ধনশৈলীর ঐশ্বর্যমণ্ডিত দিকটিও। ব্রিটিশ খাবারের প্রকৃত স্বাদ আস্বাদনে নগরবাসীর জন্যে দারুণ একটি সুযোগ তৈরি করবে এ উৎসব।’ 

এছাড়াও, উৎসব চলাকালীন সময়ে ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টকে ব্রিটিশ আবহে সাজাতে তৈরি করা হবে লন্ডন ব্রিজ, লন্ডন আই, পার্লামেন্ট হাউজের থিম এবং গ্রেট ব্রিটেনের চারটি রাজ্য যথাক্রমে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডের পতাকা। ব্রিটিশ আবহের পূর্ণতা দিতেই পুরো উৎসব জুড়ে বাজানো হবে বিটলস, রোলিং স্টোন, ওয়েসিস, দ্য প্রোক্লেইমার্স, এলটন জন, দ্য কিংকস, ভ্যান মরিসন, এড শীরান এবং কিজার গান। ব্রিটিশ ফুড উইক চলাকালীন সময়ে বুফে ডিনারের জন্যে জনপ্রতি খরচ হবে ৩৯০০++ টাকা। এর বাইরে, এ উৎসব উপলক্ষে বিভিন্ন ব্যাংকের কার্ডের সাথে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি