ঈদের আগে চুলের যত্ন

লাইফস্টাইল ডেস্ক
০১ জুন ২০১৯, ২১:০৬আপডেট : ০১ জুন ২০১৯, ২১:০৮

আর তিন অথবা চারদিন পর ঈদ। ঈদে প্রচুর প্রস্তুতি। সবাই মোটামুটি প্রস্তুত। সবাই ভালোবাসেন নিজেকে সাজিয়ে তুলতে। ঈদেও এর অন্যথা হবে। ঈদে কীভাবে নিজের চুলকে রাখবেন ঝকঝকে সেটি জেনে নিন। শ্যাম্পু করুন নিয়ম মেনে, এতেই চুল হবে ঝলমলে সুন্দর... ঈদের আগে চুলের যত্ন

চুল আঁচড়ে নিন

শ্যাম্পু করার আগে চুল আঁচড়ে লম্বা চুলের জট ছাড়িয়ে নেওয়া উচিত। ছোট চুলের ক্ষেত্রেও আঁচড়ে নিলে শ্যাম্পু করার পর চুল নরম ও কোমল হয়।

কন্ডিশনার

ঝলমলে চুলের জন্য কন্ডিশনারের বিকল্প নেই। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে টক দই ও ডিম ব্যবহার করতে পারেন। সেক্ষত্রে একটি কাঁচা ডিমের সঙ্গে চুলের পরিমাণের উপর নির্ভর করে প্রয়োজন মাফিক টক দই মেশান। এরপর গোড়াসহ চুলে ভাল করে মাখুন। ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। আর কেনা কন্ডিশনার হলে শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার দিয়ে ৫ মিনিট রেখে তারপর পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

পানির সঙ্গে শ্যাম্পু

পানির সঙ্গে শ্যম্পু মেশানো নিয়ে বিতর্ক রয়েছে। তবে শ্যাম্পুর সঙ্গে সামান্য পানি মেশালে ফেনা হয় বেশি। শ্যাম্পুর কেমিক্যাল থেকে ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা কমে যায়।

একবার নয় দু'বার

একবারের বদলে পরপর দুবার শ্যাম্পু করুন। প্রথম বারে চুল পরিস্কার হবে এবং দ্বিতীয়বারে আরও ঝরঝরে হবে এবং শ্যাম্পুর কার্যকারিতা বাড়বে।

ঠাণ্ডা নাকি গরম পানি

শ্যাম্পু করার আগে চুল হালকা উষ্ণ পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এরপর শ্যাম্পু করে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। মনে রাখবেন চুল ধোয়ার জন্য কখনোই গরম পানি ব্যবহার করবে না। এতে চুলের ডগা ফেটে যেতে পারে এবং চুলের প্রাকৃতিক সিল্ক নষ্ট হয়ে যায়।

 

/এফএএন/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম