ঝটপট মজাদার পুডিং

লাইফস্টাইল ডেস্ক
১৮ জুন ২০১৯, ১৭:৩৫আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:১৫
image

ডিমের পুডিং বানিয়ে ফেলতে পারেন সহজ উপায়ে। খেতে সুস্বাদু ডিমের পুডিং পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। জেনে নিন কীভাবে বানাবেন।

পুডিং
উপকরণ
ডিম- ৪টি
দুধ- ১ কাপ
চিনি- আধা কাপের একটু বেশি
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
ডিম ফেটিয়ে নিন। ইলেকট্রিক বিটার দিয়ে ফেটানোর দরকার নেই। কাঁটাচামচ দিয়ে ফেটান। খুব বেশি ফেনা যেন না হয়। দুধ মেশানোর আগে চাইলে এলাচ দিয়ে ফুটিয়ে ঘন করে নিতে পারেন। তবে দুধ মেশানোর আগে অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। ভ্যানিলা এসেন্স ও চিনি মিশিয়ে নিন ডিম ও দুধের মিশ্রণে। এবার মোল্ডে মিশ্রণটি ঢেলে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিন মুখ।
একটি গভীর প্যান অথবা হাঁড়িতে পানি দিন। পানি এমনভাবে দেবেন যেন মোল্ডের অর্ধেক অংশ ডুবে থাকে। হাঁড়ি চুলায় বসিয়ে জ্বাল বাড়িয়ে দিন। পুডিংয়ের মোল্ড হাঁড়ির মাঝখানে বসিয়ে দিন। পানি গরম হয়ে গেলে হাঁড়ি ঢেকে দিন। ঢাকনায় যেন কোনও ছিদ্র না থাকে। ৩০ থেকে ৩৫ মিনিট পর ঢাকনা খুলে দেখুন পুডিং হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। পরিবেশন করুন প্লেটে ঢেলে।  

/এনএ/
সম্পর্কিত
ডেজার্টের বাহারি নাম দেখে ভয় পাবেন না
ঈদে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন এভাবে
বানিয়ে ফেলুন কলার পুডিং
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম