পাকা আম সংরক্ষণ করুন বছরজুড়ে

লাইফস্টাইল ডেস্ক
২৫ জুন ২০১৯, ১৫:৪৫আপডেট : ২৫ জুন ২০১৯, ১৫:৫৫
image

পাকা আমের মৌসুম চলছে। একবারে বেশি করে আম কিনে রেখে খেতে পারেন পরের বছর পর্যন্ত। জেনে নিন কীভাবে সঠিক উপায়ে পাকা আম সংরক্ষণ করবেন পুরো বছর।

পাকা আম খান বছরজুড়ে
পদ্ধতি ১
আস্ত আম সংরক্ষণ করতে চাইলে প্রথমে কাগজের ব্যাগে ঢুকিয়ে নিন আম। এবার ব্যাগটি একটি কাপড়ের ব্যাগে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিন। কাপড়ের ব্যাগটি পলিথিন ব্যাগে ঢুকিয়ে রেখে দিন ডিপ ফ্রিজে। অনেকদিন পর্যন্ত টাটকা থাকবে আম।  
পদ্ধতি ২
আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ছোট ছোট টুকরা করে নিন। কয়েকটি জিপলক ব্যাগে অল্প অল্প করে রাখুন আম। ব্যাগ মুখবন্ধ বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। প্রয়োজন মতো বের করে খান বছরজুড়ে।   
পদ্ধতি ৩
আম ব্লেন্ড করে নিন। বরফ জমানোর ট্রেতে বা ছোট কাপে মিশ্রণ রেখে ডিপ ফ্রিজে জমিয়ে নিন। জমে গেলে ট্রে বা কাপ থেকে বের করে জিপলক ব্যাগে নিয়ে মুখবন্ধ বাটিতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিন। টাটকা আম খান পুরো বছরই। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু