জিভে জল আনা ডার্ক চকোলেট কেক

লাইফস্টাইল ডেস্ক
০১ জুলাই ২০১৯, ১৪:০৯আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৬:১১

ঝটপট কিছু একটা বানিয়ে অতিথি কিংবা বাড়ির লোকেদের চমকে দিতে চাচ্ছেন? তাহলে বানিয়ে ফেলুন ডার্ক চকোলেট কেক। চুলা কিংবা অভেনে যেকোনো স্থানেই বানাতে পারবেন। জেনে নিন রেসিপি- জিভে জল আনা ডার্ক চকোলেট কেক

উপকরণ:

১) ময়দা – ১কাপ

২) চিনি – ১কাপ

৩) তেল – ১ কাপ (হাফকাপ)

৪) বেকিং পাউডার –  ১ চা চামচ

৫) ডিম – ৩টা

৬) কোকোপাউডার – ৩ টেবিল চামচ

পদ্ধতি:  চালনিতে ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার একসঙ্গে চেলে নিন। এবার অন্য একটি বোলে ডিম ভালভাবে ব্লেন্ড করতে। এগ বিটার বা ব্লেন্ডার না থাকলে কাটা চামচ দিয়ে জোরে ফেটতে হবে। ডিমটা ভাল করে ফেটা হলে অল্প অল্প করে চিনি দিয়ে ফেটতে হবে। চিনি ভালোভাবে গলে গেলে তেল মিশিয়ে নিন। এরপর চেলে রাখা ময়দা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। ব্যাস ব্যাট্যার রেডি। এবার হাঁড়ি- কড়াই যা সামনে পাবেন তাতে সামান্য তেল লাগিয়ে ভীষণ গরম করে নিন। এবং ব্যাট্যার ঢেলে দিন।

এরপর চুলার আঁচ মাঝারি থেকে একটু কম আঁচে রাখতে হবে, তার উপর একটা তাওয়া দিতে হবে। এবার হাঁড়ির নিচে অংশ বসিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে দিন। ২৫/ ৩৫ মিনিট লাগবে হতে। আর ওভেনে ২২০ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করে নিন।

কেক ঠান্ডা হলে পরিবেশনের আগে একটু গলানো চকোলেট আর বাটার ভালো করে ফেটে নিয়ে কেকের ওপর ছড়িয়ে দিন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম