রূপচর্চায় চাল!

লাইফস্টাইল ডেস্ক
০৩ জুলাই ২০১৯, ১৪:০০আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৫:২৭
image

প্রাকৃতিক ক্লিনজার হিসেবে অতুলনীয় চাল। চালের গুঁড়া, চাল ধোয়া পানি ও চালের আটা রূপচর্চায় ব্যবহার করতে পারেন। এটি খুশকি দূর করার পাশাপাশি ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা।

চালের পানি
টোনার হিসেবে
চাল পানিতে ভিজিয়ে রেখে নিজেই বানিয়ে ফেলুন টোনার। চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন। পানিটুকু ব্যবহার করুন টোনার হিসেবে। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
ব্রণ দূর করতে
২ টেবিল চামচ চালের আটার সঙ্গে ১ চিমটি হলুদ এবং ৪ টেবিল চামচ টমেটোর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ব্রণযুক্ত ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
স্ক্রাবার হিসেবে
আধা কাপ চালের গুঁড়ার সঙ্গে কোয়ার্টার কাপ বেসন, আধা চা চমাওচ হলুদের গুঁড়া ও প্রয়োজন মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন।
খুশকি দূর করতে
৩ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পেস্ট করে নিন। ৪ টেবিল চামচ চালের আটার সঙ্গে মেথির পেস্ট মিশিয়ে নিন। প্রয়োজন মতো পানি মিশিয়ে মসৃণ পেস্ট বানিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন দ্রুত ফল পেতে।
ঝলমলে চুলের জন্য
স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে চুলের জন্য চাল ধোয়া পানির সঙ্গে গ্রিন টি লিকার মিশিয়ে চুল ধুয়ে নিন।  
তথ্য: ফেমিনা 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম