কালোজিরায় ডিমের কোরমা

লাইফস্টাইল ডেস্ক
১২ জুলাই ২০১৯, ১৩:০৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৩:০৬

আষাঢ় মাস মানেই ঝুম বৃষ্টি। আর বৃষ্টি পড়ছেও বেশ। আর বৃষ্টি মানেই বাঙালির ঘরে চালে-ডালে খিচুড়ি। এর সঙ্গে কী করবেন সেই নিয়ে বেশ ঝক্কিতে পড়ে যান। আজকে করে ফেলতে ডিমের কোরমা। তবে কালোজিরা ও নারকেলের দুধ দিয়ে কোরমা করে ফেলুন। জেনে নিন তার রেসিপি... কালোজিরায় ডিমের কোরমা

উপকরণ:

ডিম – ৬টি

নারকেলের দুধ- ১ কাপ

পেঁয়াজ কুচি- ১ কাপ

পেঁয়াজ বাটা- দেড় চা চামচ

আদা-রসুন পেস্ট- এক চা চামচ

জিরা গুঁড়া- আধ চা চামচ

কাঁচা মরিচ ফালি – ৫টি

হলুদ- সামান্য

কাশ্মিরি মরিচের গুঁড়া- আধ চামচ

লবণ- স্বাদমতো

কালোজিরা- ১ চা চামচ

তেল- পরিমাণ মতো

পদ্ধতি: ডিম সেদ্ধ করে একটু তেলে গড়িয়ে নিতে হবে। সেই তেলেই বেরেস্তা করে কালোজিরা ছাড়তে হবে। এরপর সেই বেরেস্তাতেই পেঁয়াজ বাটা, আদা-রসুন পেস্ট, জিরা গুঁড়া ও হলুদ ও সামান্য পানি দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর নারকেল দুধ ও স্বাদমতো লবণ দিয়ে আরেকটু কষিয়ে ডিম ছেড়ে দিতে হবে। ডিম নেড়েচেড়ে নামানোর আগে কাঁচামরিচ ফালি দিয়ে দিন। ৩ থেকে চার মিনিট পর নামিয়ে ফেলুন। খিচুড়ির সঙ্গে জমবে ভালো।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম