রূপচর্চায় অলিভ অয়েল ব্যবহার করবেন যেভাবে

আনিকা আলম
২৪ জুলাই ২০১৯, ১৫:০০আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৫:০০
image

রান্নায় অলিভ অয়েল ব্যবহার যেমন স্বাস্থ্যকর ও নিরাপদ, তেমনি রূপচর্চায়ও এর রয়েছে অনেক ব্যবহার। জেনে নিন ত্বক ও চুলের সুরক্ষায় কীভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল।

অলিভ অয়েল

  • অলিভ অয়েল সামান্য গরম করে ঘষে ঘষে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে জড়িয়ে রাখুন মাথায়। ১৫ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
  • নখ বড় রাখেন? নখের কিউটিকলকে আরও মজবুত রাখতে অলিভ অয়েল ঘষুন নিয়মিত।
  • পায়ের গোড়ালি ফাটার সমস্যায় অলিভ অয়েল খুবই কার্যকর। রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ও গ্লিসারিনের মিশ্রণ ফাটা গোড়ালিতে ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • একটি ডিম ফেটিয়ে ৩ টেবিল চামচ অলিভ অয়েলে মিশিয়ে চুলে ব্যবহার করুন হেয়ার প্যাক হিসেবে। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে।
  • ত্বকের মরা চামড়া দূর করতে মধু, ওট ও ডিমের সাদা অংশের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • অলিভ অয়েলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে ওঠাতে পারেন ত্বকের মেকআপ।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম