চুল পড়ার ভেষজ সমাধান

লাইফস্টাইল ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ১৩:০০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৫:১৬
image

বিভিন্ন কারণে চুল ঝরে পড়তে পারে। অযত্ন, ভিটামিনের অভাব, ধুলাবালির প্রকোপ, প্রসাধনীর অতিরিক্ত ব্যবহার, খাদ্য তালিকায় সুষম খাদ্যের অভাবসহ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও চুল পড়ে যেতে পারে। ঘরোয়া সমাধানে চুল পড়া বন্ধ না হলে চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই। 

পেঁয়াজ

পেঁয়াজের রস
পেঁয়াজের রসে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল পড়া রোধ করতে পারে। পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে রস সংগ্রহ করুন। তুলার টুকরা রসে ডুবিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি ও মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার পেঁয়াজের রস এভাবে ব্যবহার করলে কমে যাবে চুল পড়া।
আমলকী
ভিটামিন সি সমৃদ্ধ আমলকী চুল পড়া বন্ধ করতে পারে। আমলকী শুকিয়ে গুঁড়া করে নিন। আমলকী গুঁড়ার পেস্ট চুলের গোড়ায় লাগান। আমলকীর তেল লাগালেও উপকার পাবেন।   
অ্যালোভেরা অ্যালোভেরা
অ্যালোভেরার জেল চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া রোধ করার পাশাপাশি চুল করবে ঝলমলে। সপ্তাহে কয়েকবার ব্যবহার করতে পারেন অ্যালোভেরার জেল।
মেথি
সারারাত পানিতে ভিজিয়ে রাখুন মেথি। পরদিন বেটে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন নেই। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
গ্রিন টি
১ কাপ গরম পানিতে দুটি গ্রিন টি ব্যাগ ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা হলে চুল ধুয়ে নিন। কয়েক মিনিট চুলের গোড়া ম্যাসাজ করে আধা ঘণ্টা অপেক্ষা করুন। চুল ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।

তথ্য: ফেমিনা 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম