হাতের যত্ন

লাইফস্টাইল ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ১২:০০আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৩:৫১
image

কোরবানির ঈদ মানেই হাজারটা কাজের ঝক্কি। এই ঝক্কির বড় একটা অংশ যায় হাতের ওপর দিয়েই। মাংস কাটা-ধোয়া করতে করতে হাত দুটোর হয়ে পড়ে বেহাল দশা। তাই ঈদের কাজকর্ম একটু গোছানোর পর হাত দুটোর বাড়তি খানিকটা যত্ন না নিলেই নয়।

হাতের যত্ন

  • রাতে ঘুমানোর আগে হাত পরিষ্কার করে সামান্য ভ্যাসলিন ম্যাসাজ করে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • ওটমিল গুঁড়া করে নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি দুই হাতের ত্বকে ভালো করে ঘষুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
  • একটি ডিমের কুসুম ফেটিয়ে নিন ভালো করে। হাতের ত্বকে মেখে রাখুন ২০ মিনিট। মাইল্ড সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মিশ্রণটি দুই হাতে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
  • অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। হাতের ত্বকে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

জেনে নিন

  • মাংস কাটা বা ধোয়ার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।
  • নখের যত্নে লেবু পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন দুই হাত।
  • হাতের ত্বকের খসখসে ভাব দূর করার জন্য সপ্তাহে একবার অবশ্যই স্ক্রাবিং করবেন। 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম