যেভাবে বানাবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের মাংস

লাইফস্টাইল ডেস্ক
২২ আগস্ট ২০১৯, ১৫:১৫আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৬:০০
image

একসময় কোয়াব বানিয়ে মাংস সংরক্ষণ করার এই চল ছিল খুবই জনপ্রিয়। এখনও চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই পদ্ধতি অনুসরণ করেন অনেকে। কোয়াব বা মাংসের শুঁটকি বানিয়ে রেখে খেতে পারবেন বছরজুড়ে। কালাভুনা, ঝুরা মাংস বা ভর্তা বানাতে পারেন কোয়াবের মাংস দিয়ে।  

কোয়াবের মাংস
উপকরণ
গরুর রানের মাংস- ১ কেজি
গরুর চর্বি- দেড় কাপ
পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
সয়াবিন তেল- ৩ টেবিল চামচ
তেজপাতা- ১টি
সবুজ এলাচ- ৪টি
দারচিনি- ২ স্টিক   
প্রস্তুত প্রণালি
কোয়াবের মাংস তৈরির জন্য বড় টুকরা করে কাটতে হবে মাংস। মাংসের সঙ্গে সব বাটা ও গুঁড়া মসলা মিশিয়ে ১/৪ কাপ পানি দিয়ে দিন। মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিন মাংসের হাঁড়ি। নেড়েচেড়ে ঢেকে দিন হাঁড়ি। ১০ মিনিট পর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য ঢেকে দিন আবার। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। জ্বাল কমিয়ে দিন। মাখো মাখো হয়ে গেলে  মসলা থেকে মাংসের টুকরা গুলো তুলে দিন।
মাঝারি আঁচে প্যান বসান চুলায়। গরম প্যানে গরুর চর্বি দিয়ে দিন। রান্না করা মাংস থেকে চর্বি তুলে রাখতে পারেন মাংস ভাজার জন্য। আবার চর্বি গলিয়েও নিতে পারেন। মিডিয়াম আঁচে ডিপ ফ্রাই করে নিন মাংস।        
রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের