রেসিপি: ঝাঁঝালো স্বাদের সর্ষে-মাটন

লাইফস্টাইল ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১৩:০০আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৩:০০
image

স্বাদে পরিবর্তন নিয়ে আসতে কাসুন্দি ও সরিষা দিয়ে রান্না করে ফেলতে পারেন ভিন্ন স্বাদের সর্ষে-মাটন। গরুর মাংস দিয়েও একইভাবে করা যায় রান্নাটি। জেনে নিন ঝাঁঝালো স্বাদের এই আইটেমটি কীভাবে রান্না করবেন।

ঝাঁঝালো স্বাদের সর্ষে-মাটন  
উপকরণ
খাসির মাংস- ১ কেজি
পেঁয়াজ (স্লাইস করে কাটা): ৪০০ গ্রা
কাঁচামরিচ- স্বাদ মতো  
গরম মসলা বাটা- ২ চা চামচ
টক দই- ১৫০ গ্রাম
 আদা বাটা- ২৫ গ্রাম
রসুন বাটা- ২৫ গ্রাম
সরিষা বাটা- ৫০ গ্রাম
কাসুন্দি- ৫০ গ্রাম
সরিষার তেল- প্রয়োজন মতো
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
খাসির মাংস ধুয়ে ছোট টুকরা করে কেটে নিন। লবণ মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে ২টি সিটি দিয়ে নামিয়ে নিন। সেদ্ধ করা স্টকটা ফেলবেন না। পানি থেকে মাংস তুলে একটু ঠাণ্ডা হওয়ার পর এতে আদা বাটা, রসুন বাটা, স্বাদ অনুযায়ী মরিচ বাটা, দই, সরিষা বাটা, গরম মসলা বাটা, তেল ও স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিন। ম্যারিনেট করে রেখে ঘণ্টাখানেক।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। কিছুটা ভাজা পেঁয়াজ আলাদা করে তুলে রাখুন  বেরেস্তার জন্য। বাকি পেঁয়াজটার মধ্যে ঢেলে নিন মসলা মাখা। কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিন। নাড়তে হবে ঘন ঘন। মাংস সেদ্ধ হয়ে গেলে আরও খানিকটা সরিষা বাটা ও কাসুন্দি ছড়িয়ে দিন। ফুটে উঠলে নেড়েচেড়ে গরম মসলার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম।

ছবি: ফরএভার হাংগ্রি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম