রেসিপি: আপেলের মোরব্বা

লাইফস্টাইল ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৬:১৩
image

আপেলের মোরব্বা বানিয়ে খেতে পারেন বছরজুড়ে। খুব সহজেই এটি বানিয়ে ফেলা যায়। জেনে নিন কীভাবে বানাবেন।

রেসিপি: আপেলের মোরব্বা
উপকরণ
আপেল- আধা কেজি
লবণ- আধা চা চামচ
চিনি- ২ কাপ  
এলাচ- ৩টি
লবঙ্গ- ৩টি
জর্দার রঙ- সামান্য
লেবুর রস- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
আপেলের খোসা ছাড়িয়ে সমান চারভাগে ভাগ করে নিন। মাঝখানের অংশ ভালো করে পরিষ্কার করুন। কাঁটাচামচ দিয়ে খুঁচিয়ে নিন আপেলের টুকরা। এতে চিনির সিরা ভেতরে সহজে প্রবেশ করতে পারবে।
একটি বড় বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে লবণ মেশান। কেটে রাখা আপেলের টুকরা পানিতে ডুবিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য।
চুলায় প্যান বসিয়ে ২ কাপ পানি দিন। চিনি, এলাচ, লবঙ্গ ও জর্দার রঙ দিয়ে নেড়ে নিন। বলক উঠলে আপেলের টুকরা দিয়ে দিন। প্যান ঢাকনা দিয়ে ঢেকে দিন ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। চুলার আঁচ থাকবে লো মিডিয়াম। মাঝ কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দেবেন। মোরব্বা নামানোর আগে লেবুর রস ছড়িয়ে দিয়ে কয়েক মিনিট রাখবেন চুলায়। ঠাণ্ডা হলে মুখবন্ধ বয়ামে রেখে দিন মোরব্বা।     

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম