নুসরাত ফারিয়াকে বিদেশ যেতে বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১৫:১১আপডেট : ১৮ মে ২০২৫, ১৮:১৪

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে বিদেশে পাড়ি দেওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বর্তমানে সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে। 

নাম প্রকাশ না করা শর্তে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, নুসরাত ফারিয়াকে দেশের বাইরে যেতে বাধা দেয়া হয়েছে। তাকে এখন (বেলা আড়াইটা) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিন তিনি থাইল্যান্ডের উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন বলে জানা যায়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে। ‘মুজিব’ সিনেমার একটি দৃশ্যে নুসরাত ফারিয়া মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

বলা দরকার, নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

/আইএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?