চোখের নিচে কালো দাগ?

লাইফস্টাইল ডেস্ক
১৭ নভেম্বর ২০১৯, ১৪:১২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৩৩
image

কর্মব্যস্ত জীবনে নিজের প্রতি ঠিকঠাক যত্ন নেওয়ার সময় আমাদের অনেকেরই হয়ে ওঠে না। অনিদ্রা বা কাজের চাপে শরীর ক্লান্ত হয়ে পড়ে। সেই ক্লান্তির ছাপ রয়ে যায় ত্বকে। বিশেষ করে চোখের নিচের অংশে, যাকে আমরা ডার্ক সার্কেল বলি। ঘরোয়া কিছু সামগ্রীর সাহায্যেই আপনি মুক্তি পেতে পারেন চোখের নিচের কালো দাগের হাত থেকে। তবে ত্বকের যত্নের পাশাপাশি নিয়মিত বিশ্রামও খুবই জরুরি।

চোখের নিচে কালো দাগ?
নারকেল তেল ও হলুদ
কাঁচা হলুদ বেটে নারকেল তেল ও আমন্ড তেল মেশান। থকথকে ঘন প্যাক বানিয়ে চোখের নিচের অংশের ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আলু বাটার প্যাক
খোসাসহ আলু বেটে চোখের নিচে লাগান। তিন-চার দিন এই প্যাকটি ব্যবহার করলে ডার্ক সার্কেল দূর হবে। চোখের নিচে কালো দাগ?
কফি
কফি গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। চোখের নিচের অংশের ত্বকসহ পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখ মুছে  ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে আমন্ড তেল ম্যাসাজ করে নিন।
টি ব্যাগ
টি ব্যাগ ব্যবহারের পর তা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। চোখ বন্ধ করে ১০মিনিট চোখের উপর রেখে দিন ঠাণ্ডা টি ব্যাগ। প্রতিদিন ব্যবহারে দূর হবে চোখের নিচের কালো দাগ।
চোখের নিচে কালো দাগ? শসা
শসা ব্লেন্ড করে টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন মিশ্রণটি। চোখের নিচে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। পানি দিয়ে ধুয়ে চোখের নিচে লাগান আমন্ড কিংবা নারকেল তেল।
দই ও মধু
দই, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। চোখের নিচে ও মুখে লাগান দিনে দুইবার। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গাজর
গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখে নিচের দাগ ও বলিরেখা রুখতে সাহায্য করে। গাজর ব্লেন্ড করে মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি ১০ মিনিট চোখের নিচে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

তথ্য: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম